ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মার্চ, ২০২২,  10:44 AM

news image

চাঁদপুর শহরের পুরাণবাজারে বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে শাকিল (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।শুক্রবার সন্ধ্যায় পুরাণবাজার দাসপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গত দু’বছর ষোলশহর প্রকল্পের আওতায় ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে চাঁদপুরে বিদ্যুৎ সংযোগ লাইনের মেরামত কাজ চলছে। চলমান এই কাজে শহরের পুরানবাজার দাসপাড়া এলাকায় ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা কাজ করছিল। কাজের শেষ ভাগে সন্ধ্যা ৬টার দিকে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজে নিয়োজিত শ্রমিক শাকিল টান্সমিটারে বিদ্যুৎ রয়েছে কি না তা চেক করতে গিয়ে শর্ট শার্কিটে ঘটনাস্থলে লুটিয়ে মাটিতে পড়ে যায়।

তাৎক্ষণিক সহকর্মীরা দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।হাসপাতালের চিকিৎসক জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। কারণ তাঁকে হাসপাতালে আনতে গিয়ে কিছুটা বিলম্ব হয়েছে। সহকর্মীরা জানায়, নিহত শাকিলের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এলাকায়। মৃত্যুর খবর তাঁর পরিবারের কাছে পৌঁছানো হয়েছে। এঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর সদর মডেল থানাকে লিখিতভাবে অবহিত করলে থানার এসআই ইকবাল হোসেন লাশের সুরাতাল করে লাশ থানা পুলিশের হেফাজতে নিয়ে আসে। চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন জানান, ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম