ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

চাঁদপুরে জাহাজে ডাকাতি: শ্বাসনালী কাটা যুবককে ঢামেকে ভর্তি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৪,  11:05 AM

news image

চাঁদপুরে ঝাপের চর মেঘনা নদীতে জাহাজে ডাকাতির ঘটনায় আহত জুয়েল রানা (২৩) নামে এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।  আহত জুয়েল রানা জাহাজটিতে সুগানি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর সদর উপজেলার সেকেন খালাসীর ছেলে।  চাঁদপুর অঞ্চল নৌপুলিশের এএসআই রিয়াজুল ইসলাম বলেন, উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতাল থেকে রাত ৯টার দিকে জুয়েল রানা (২৩) নামে এক যুবককঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঢামেকের নাক কান গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।  ঢামেক হাসপাতালের নাক কান গলা বিভাগের মেডিকেল অফিসার ডা. সিরাজ সালেক বলেন, আহত ওই যুবকের শ্বাসনালী কেটে গেছে প্রাথমিক তাকে আর্টিফিশিয়াল একটি টিউব বসানো হয়েছে। এ মুহূর্তে তাকে সংখ্যা মুক্ত বলা যাচ্ছে না। বিভাগটির মেডিকেল অফিসার ডা. সিরাজ সালেক বলেন, আহত ওই যুবকের (জুয়েল রানা) শ্বাসনালী কেটে গেছে। প্রাথমিকভাবে তার গলায় আর্টিফিশিয়াল একটি টিউব বসানো হয়েছে। এ মুহূর্তে তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। আহত জুয়েল রানার ভাই লিটন খালাসী বলেন, তার ভাই ওই জাহাজে চার বছর ধরে সুগানি হিসাবে কর্মরত রয়েছেন। চট্টগ্রাম সার নিয়ে সিরাজগঞ্জের বাড়াবাড়িতে যাবার কথা ছিল। সোমবার (২৩ ডিসেম্বর) চাঁদপুর মাঝের চর মেঘনা নদীতে ডাকাতের কবলে পড়ে আহত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম