ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ ঈদ

#

নিজস্ব প্রতিনিধি

২১ এপ্রিল, ২০২৩,  9:16 AM

news image

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামে আজ ঈদুল ফিতর উদযাপন করা হবে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে সৌদি আরবে ঈদ পালনের বিষয়টি নিশ্চিত হলে চাঁদপুরের বিভিন্ন এলাকায় শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়।বিভিন্ন এলাকায় মাইকিং ও প্রচারণা শুরুর পাশাপাশি ঈদের নামাজের সময়সূচি জানিয়ে দেওয়া হয়। সকাল সাড়ে ৮টায় জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ ও ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাট জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা জাকারিয়া চৌধুরী আল মাদানী বলেন, চাঁদ একটাই। শরীয়তের বিধান অনুযায়ী পৃথিবীর কোথাও চাঁদ দেখার ভিত্তিতে ঈদ পালন করা হয়। তাই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করব। তিনি বলেন, আমার বাবা পীর মাওলানা আল্লামা ইসহাক রহমতউল্লাহ ১৯২৮ সালে এ এলাকায় সৌদি আরবের সঙ্গে একই দিনে ঈদ উদযাপন শুরু করেন। বর্তমানে চাঁদপুর জেলার ৫টি উপজেলার প্রায় অর্ধশত গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ এ রীতি অনুসরণ করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম