ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

চলে গেলেন অস্কারজয়ী পরিচালক হিউ হাডসন

#

বিনোদন ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  4:39 PM

news image

‘চ্যারিয়টস অব ফায়ার’ খ্যাত পরিচালক হিউ হাডসন আর নেই। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) লন্ডনের চ্যারিং ক্রস হাসপাতালে মৃত্যু হয় এই অস্কারজয়ী পরিচালকের। গত কয়েক দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। হিউ হাডসন পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়েও প্রয়াণের খবর নিশ্চিত করা হয়। ১৯৩৬ সালের ২৫ আগস্ট লন্ডনে জন্ম হিউ হাডসনের। তথ্যচিত্র এবং বিজ্ঞাপন পরিচালনার কাজ দিয়ে হাতেখড়ি এই পরিচালকের। কর্মজীবনের প্রথম দিকে প্যারিসে তথ্যচিত্র সম্পাদনার কাজ করতেন হিউ হাডসন। প্রায় ৩ বছর সম্পাদনার কাজ করার পরে, দুই সহকর্মীর সঙ্গে এক তথ্যচিত্র সংস্থা তৈরি করেন তিনি। সেই সংস্থার প্রযোজনাতেই তৈরি হয় ‘এ ফর অ্যাপল’, ‘দ্য টর্টয়েজ অ্যান্ড দ্য হেয়ার’-এর মতো এসজিএ (স্ক্রিনরাইটার্স গিল্ড অ্যাওয়ার্ড) জয়ী ও বাফটা (ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস) মনোনীত তথ্যচিত্র।এরপর তথ্যচিত্র থেকে বিজ্ঞাপন পরিচালনার কাজে মন দেন হিউ হাডসন। সেখান থেকে ধীরে ধীরে সিনেমার জগতে পা রাখেন তিনি। অ্যালান পার্কার পরিচালিত বিখ্যাত ছবি ‘মিডনাইট এক্সপ্রেস’ এ সেকেন্ড ইউনিট পরিচালক হিসাবে কাজ করেছিলেন হিউ। ১৯৭৮ সালে মুক্তি পায় সেই ছবি। এরপর ১৯৭৯-৮০ সাল নাগাদ, প্রায় এক বছর ধরে ‘চ্যারিয়টস অফ ফায়ার’ ছবি তৈরি করেন হিউ হাডসন। দুই ব্রিটিশ অ্যাথলিটের অলিম্পিক জার্নির গল্পের আধারে তৈরি এই ছবির চিত্রনাট্য। ১৯৮১ সালে মুক্তি পাওয়া এই ছবি মনোনীত হয়েছিল অস্কারের একাধিক বিভাগে, জিতেছিল সেরা ছবির সম্মানও। এছাড়াও সেরা চিত্রনাট্যর  জন্য অস্কার জিতে নেয় হিউ হাডসন পরিচালিত এই ছবি। ‘চ্যারিয়টস অফ ফায়ার’ ছাড়াও ‘গ্রেস্টোক: দ্য লেজেন্ড অফ টারজান’, ‘লর্ড অফ দ্য এপস’ ছবিরও পরিচালনা করেন হিউ হাডসন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম