ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

চলমান বিধিনিষেধ বাড়বে কিনা তা নির্ভর করবে সংক্রমণ পরিস্থিতির উপর

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২২,  3:39 PM

news image

ওমিক্রনসহ মহামারি করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকারি-বেসরকারি অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সরকারি-বেসরকারি অফিসে অর্ধেকের বেশি জনবল কাজ করতে পারবে না। সশরীরে অর্ধেক বাকিরা বাসায় বসে অনলাইনের মাধ্যমে কাজ করবেন। সোমবার (২৪ জানুয়ারি) থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া ২১ জানুয়ারি থেকে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিধিনিষেধের সময়সীমা আরও বাড়বে কি না এ বিষয়ে সোমবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন,

সেটি (বিধিনিষেধ) করোনা সংক্রমণ পরিস্থিতির উপর নির্ভর করবে। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য সবাই মাস্ক পরুক। এই সময়টা আমরা অতিক্রম করতে চাই। স্বাস্থ্য বিশেষজ্ঞদের বরাত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ এটি (করোনার সংক্রমণ) বাড়তে থাকবে। সবাইকে সচেতন হতে হবে। আমরা চাই, এই তৃতীয় ঢেউ থেকে যত তাড়াতাড়ি উত্তোরণ করতে পারি। সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে তৃতীয় ঢেউ মোকাবিলা করতে হবে। তিনি বলেন, অর্ধেক জনবল নিয়ে অফিস করার বিষয়টি সোমবার থেকে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। যেহেতু তৃতীয় ঢেউয়ে আছি, আমাদের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে এ রকম নির্দেশনা ছিল, সেগুলো আমরা বাস্তবায়ন করেছি। যার কারণে অর্ধেক সংখ্যক নিয়ে যে অফিস করা এবং এরও কম সংখ্যক নিয়ে অফিস করার প্রাকটিস করেছি। সেইজন্য আমাদের প্রাকটিস আছে। এদিকে গত ১০ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১১ দফা বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়, যা কার্যকর হয় ১৩ জানুয়ারি থেকে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম