ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

চলমান তাপদাহ আরও ৫-৬ দিন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২৩,  3:50 PM

news image

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ভ্যাপসা গরমে দেশের মানুষের হাঁসফাঁস অবস্থা। চলমান এই তাপদাহ আরও পাঁচ থেকে ছয় দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে অস্বস্তিকর অনুভূতি চলতে পারে। আবহাওয়ার গত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও পাবনা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, বান্দরবান ও রাজশাহী বিভাগের অন্যান্য জেলাসহ ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সোমবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৪৭ শতাংশ। অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ১১ জুনের আগে চলমান তাপদাহ কমার সম্ভাবনা নেই। তবে বরিশালসহ দক্ষিণ-পূর্ব অঞ্চলে বুধবার থেকে কমতে পারে তাপমাত্রা। আর তিন দিন পরে বর্ষাকাল (দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু) শুরু হতে পারে। রাঙামাটি বান্দরবানে ইতোমধ্যে বৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার পর সেখানে বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহীতে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঈশ্বরদীতে ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম