ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বালিকাকে বাঁচানোর ভিডিও ভাইরাল

#

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  10:35 AM

news image

একটি মালবাহী রেলগাড়ি এগিয়ে আসছে, তা দেখে আরও কয়েকজনের সঙ্গে অপেক্ষা করার জন্য দাঁড়ান কাঠমিস্ত্রি মোহাম্মদ মেহবুব। দাঁড়ানোর পরপরই মেহবুব (৩৭) আতঙ্কিত হয়ে দেখেন, বাবা-মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে হঠাৎ লাইনের ওপর পড়ে গেছে।  মালবাহী ট্রেনটি মেযেটির দিকে এগিয়ে আসার সময় স্তম্ভিত হওয়ার মতো আরও একটি ঘটনা ঘটল। নিজের জীবনের তোয়াক্কা না করে মেহবুব উঁঠে দাঁড়ানোর চেষ্টারত মেয়ের দিকে দৌঁড়ে গেলেন। হাতে আর সময় নেই বুঝতে পেরে মেয়েটির দিকে ঝাঁপ দিলেন তিনি।  তারপর হামাগুড়ি দিয়ে মেয়েটির কাছে গিয়ে তাকে ট্রেনের দুই লাইনের মাঝে টেনে আনলেন। নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক মেহবুব মেয়েটির মাথা নিচের দিকে চেপে ধরে রাখলেন আর ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে গেলেও অক্ষত রইলেন তারা।  গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভুপাল শহরের বারখেদি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার একটি ভিডিও এখন ভাইরাল হয়েছে। বীরত্বপূর্ণ এই উদ্ধারের ঘটনা ভিডিও করেছিলেন সেখানে থাকা কয়েকজন।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম