ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

১২ জুলাই, ২০২২,  2:33 PM

news image

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুই শিশু। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টার দিকে নগরীর মিন্টু কলেজ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, জামালপুর মেলান্দহ উপজেলার নাজির সোনাড় মিয়ার ছেলে রাশেদ মিয়া (৩৫)। তিনি ঢাকায় শ্রমিকের কাজ করতেন। জানা গেছে,

আজ মঙ্গলবার সকালে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ রেলগেট-সংলগ্ন এলাকায় যেতেই, ট্রেনের ছাদ থেকে রাশেদ মিয়াসহ আরও দুই শিশু পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই রাশেদ মিয়া ট্রেনে কাটা পড়ে মারা যান। তবে শিশু দুটি অক্ষত অবস্থায় থাকলেও তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুই শিশুর সঙ্গে নিহত রাশেদ মিয়ার আত্মীয়তার সম্পর্ক আছে কি না, তা জানা যায়নি। নিহতের পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম