ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই

#

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২৬,  11:13 AM

news image

রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সাজিদ (২২) নামে এক যুবক আহত হয়েছেন। ভুক্তভোগী জানিয়েছেন, ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ আট হাজার টাকা ও মোবাইল নিয়ে গেছে।


সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে কমলাপুর থেকে জামালপুরগামী ব্রহ্মপুত্র ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে। সাজিদ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দড়িয়াবাদ গ্রামের আব্দুল মজিদের ছেলে। 


সাজিদ জানান, ট্রেনটি বিমানবন্দর স্টেশনে পৌছানোর পর, পানি বিক্রেতাসহ দুই হকার তাকে ছাদ থেকে উদ্ধার করে। পরে বিমানবন্দর ফাঁড়ির পুলিশ তাকে দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। স্বজন ও বন্ধু বান্ধবদের খবর দিয়ে পুলিশের কনস্টেবল রুবেল সেখান থেকে রাত সাড়ে ৯টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। 


পুলিশের কনস্টেবল রুবেল জানান, ছিনতাইকারীদের সাথে সাজিদের ধস্তাধস্তি হয়েছিল, তারা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেছে। সাজিদ বর্তমানে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম