ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

চলতি সপ্তাহে বৃষ্টির আভাস

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২২,  4:01 PM

news image

এ সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানী ঢাকার তাপমাত্র ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বলে জানানো হয়েছে। শুক্রবার ঢাকার তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস।  অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার আবহাওয়া অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।

রোববার রাতের তাপমাত্রা আবারো কিছুটা কমতে পারে। তবে ১০ জানুয়ারি থেকে আকাশে মেঘ দেখা দিলে তাপমাত্রা বাড়বে। আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২ জানুয়ারি চলতি মাসের পূর্বাভাস দিতে সভায় বসেছিল আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। ওই সভা থেকে জানুয়ারি মাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানুয়ারি মাসের আবহাওয়ার পূর্বাভাসে তারা বলেছে, বছরের সবচেয়ে শীতলতম মাস জানুয়ারিতে সর্বোচ্চ তিনটি শৈত্যপ্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি তীব্র আকার ধারণ করতে পারে এবং জানুয়ারিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম