ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

চলতি সপ্তাহে বাজারে মিলবে ভারতীয় ডিম : বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৩,  7:10 PM

news image

চলতি সপ্তাহে আমদানি করা ভারতীয় ডিমের প্রথম চালান দেশে আসবে। যার পরিমাণ ৩ কোটি পিস বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার (১৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি এলাকার ১৫ নম্বর ওয়ার্ডে অক্টোবর মাসের টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনের পর এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি প্রক্রিয়ায় কিছু জটিলতার কারণে ডিম আনতে দেরি হয়েছে। ১৫ প্রতিষ্ঠানের মধ্যে এখন পর্যন্ত ৭টি ঋণপত্র খুলেছে। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উৎপাদন ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে আলু ও ডিমের নির্ধারিত দাম কার্যকর করা যাচ্ছে না। তবে বাজারে নির্ধারিত দরে মিলছে সয়াবিন তেল। টিপু মুনশি আরও বলেন, ভারতীয় পেঁয়াজের ওপর ৪০ শতাংশ শুল্ক বৃদ্ধির কারণে পেঁয়াজের দরও কার্যকর হচ্ছে না। তিনি আরও বলেন, এখন পর্যন্ত আলু আমদানির অনুমতি দেয়া হয়নি। প্রয়োজনে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আলুও আমদানি করা হবে। উল্লেখ্য, টিসিবির মাধ্যমে চাল, চিনি, পেঁয়াজ, তেল ও মশুর ডাল বিক্রি হয় প্রতি প্যাকেজ ৬১০ টাকায়। মশুর ডাল ৬০ টাকা, সয়াবিন তেল ১০০ টাকা, চাল ৩ টাকা, চিনি ৭০ টাকা ও পেঁয়াজ ৩৫ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম