ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

চলতি সপ্তাহের যে কোনো সময় প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২২,  7:48 PM

news image

গত ২৪ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশের কথা থাকলেও টেকনিক্যাল সমস্যার কারণে তা পেছানো হয়। তবে, চলতি সপ্তাহের যে কোনো সময় এই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। শনিবার (২৬ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সবকিছু প্রস্তুতি থাকলেও কিছু টেকনিক্যাল সমস্যার কারণে গত ২৪ নভেম্বর ফল প্রকাশ করা সম্ভব হয়নি। তবে, সেই সমস্যা কেটে গেছে। চূড়ান্ত ফল ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। রোববার প্রধানমন্ত্রীর সচিবালয়ে আসলে আমরা তাকে বিষয়টি জানাব। এরপর চলতি সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করা হবে। এদিকে ফল প্রকাশের পর নিয়োগ দেওয়ার কাজও দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। উল্লেখ্য, ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম