ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

চলতি মাসে পদ্মা সেতুর রেল সংযোগ স্থাপনের কাজ শুরু: রেলমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২২,  4:12 PM

news image

চলতি মাসেই পদ্মা সেতুর ওপর রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া ও শ্রীনগর প্রান্তের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। এ সময় রেলমন্ত্রী বলেন, ‘আগামীকাল শনিবার (১৬ জুলাই) সেতু বিভাগের সঙ্গে জরুরি সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’ তিনি বলেন, ‘২০২৩ সালের জুনের মধ্যে ভাঙ্গা অংশ পর্যন্ত কাজ শেষ করা সম্ভব হবে। প্রধানমন্ত্রীর ১০টি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প অন্যতম ‘ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, প্রকল্পের প্রধান সম্মনয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, প্রকল্প পরিচালক মোহাম্মদ আফজাল হোসেন প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম