ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

চলতি মাসের বেতন-ভাতা ২৫ এপ্রিলের মধ্যে দেয়ার নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল, ২০২২,  10:42 PM

news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী, সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীদের চলতি মাসের বেতন ২৫ তারিখের মধ্যে দিতে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়। রোববার (১০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের ট্রেজারি ব্যবস্থাপনা অধিশাখার উপসচিব এএসএম লোকমান স্বাক্ষরিত আদেশ জারি করেছে অর্থ বিভাগ। হিসাব মহানিয়ন্ত্রক, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এবং বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালককে (অর্থ) এই চিঠিটি পাঠিয়েছে অর্থ বিভাগ। আদেশে অর্থ বিভাগ জানিয়েছে, সরকারি বর্ষপঞ্জি-২০২২ অনুযায়ী ৩ মে তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীদের এপ্রিল-২০২২ মাসের বেতন-ভাতাদি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের চলতি মাসের অবসর ভাতা ২৫ এপ্রিলের মধ্যে প্রদান করা হবে। আদেশে আরও জানানো হয়, বাংলাদেশ ট্রেজারি রুলস এর অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস (এস.আর) ১১৩(২)-তে প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম