ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন মাঠেই থেমে গেল পর্তুগিজ ফুটবলারের জীবন ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার

চলতি মাসেই শৈত্যপ্রবাহসহ বৃষ্টির সম্ভাবনা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২২,  10:56 AM

news image

প্রকৃতিতে বইছে হিমেল হাওয়া। ঘন কুয়াশায় ঢাকা উত্তরের জনপদ দিনাজপুর। পৌষ আসতেই এই অঞ্চলের তাপমাত্রা নিম্নমুখী।বেলা বাড়লেও শীত ভেদ করে সূর্যের প্রখরতা খুব একটা ছড়ায় না। হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। খেটে খাওয়া মানুষ যেতে পারছেন না কাজে। ঋতু পরিবর্তনে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া রোগে আক্রান্ত মানুষ। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রতিদিন ৬০ থেকে ৭০ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন। এদেরমধ্যে বেশি রয়েছে শিশু। পর্যাপ্ত শয্যা না থাকায় মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান বলেন, এ মাসেই শৈত্যপ্রবাহের পাশাপাশি হালকা বৃষ্টিপাত হতে পারে। কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে আসবে বলে আশঙ্কা আবহাওয়া অফিসের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম