ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

চলতি মাসেই কালবৈশাখীর আভাস

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০২২,  2:26 PM

news image

আজ ২২ ফাল্গুন, মাস প্রায় শেষের দিকে। এরই মধ্যে তাপমাত্রা বেড়ে গরম পড়তে শুরু করেছে। এমনকি রাতের তাপমাত্রাও বাড়ছে ধীরে ধীরে। যদিও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা এখনো ১৩ ডিগ্রির ঘরেই রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত দু-তিনদিন তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। অপরদিকে আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি মার্চ মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাস প্রতিবেদনে জানিয়েছে, মার্চ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১-২ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। দেশের অন্যত্র ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম