ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন ঘরের মাঠে ইতালিকে হারাল বেলজিয়াম এফবিআইয়ের হাজার হাজার এজেন্টের তথ্য চুরির দাবি হ্যাকার দলের জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

চলতি বছর ৮৮০ ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল: জরিপ

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর, ২০২৩,  4:46 PM

news image

ইসরায়েলি বিভিন্ন বাহিনীর হাতে গত চলতি বছরে অন্তত ৮৮০ ফিলিস্তিনি শিশু আটক হয়েছে। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি নামের একটি বেসরকারি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জরিপকৃত তথ্যের ভিত্তিতে বিশ্ব শিশু দিবস উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করেছে প্রিজনার্স সোসাইটি। সেখানে বলা হয়, কোনো প্রকার আইনের তোয়াক্কা না করেই আটক হয়েছে ২৬ শিশু। বিনা বিচারে পুলিশের হেফাজতে রয়েছে আরও ২০০ শিশু। সংস্থাটির তথ্য মতে, হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে অন্তত ১৪৫ শিশুকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু করে। ইসরায়েলের এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বেসামরিক নিরীহ মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, রিপোর্ট লেখা পর্যন্ত গাজায় এবারের যুদ্ধে ১৪ হাজারের বেশি সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যারমধ্যে ১০ হাজারের বেশি নারী ও শিশু। এছাড়া ৩০ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র: আনাদোলু এজেন্সি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম