ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৩ লাখ ছুঁইছুঁই

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৩,  5:04 PM

news image

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৬ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৫০ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৬ জন এবং বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫০ জন। এ পর্যন্ত ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫ হাজার ৮৪ জন, ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৯৬৬ জন। এ বছর ডেঙ্গুর থাবায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৩৯ জন। এর মধ্যে নারী ৮৭৮ জন, পুরুষ ৬৬১ জন। এ বছর সব রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গুজ্বরে হাসপাতালে ভর্তি ও মৃত রোগীর সংখ্যা। তবে প্রকৃত আক্রান্ত সংখ্যা এর চেয়েও বেশি। অনেক রোগী বাড়িতে থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের হিসাব নেই কোনো সংস্থার কাছেই। বর্তমানে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ২৪৫ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম