ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

চলতি বছর উদ্ধোধন করা হবে বঙ্গবন্ধু টানেল

#

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০২২,  1:56 PM

news image

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মাণ করা বঙ্গবন্ধু টানেল চলতি বছরেই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এ তথ্য জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু টানেলের একটি টিউব অক্টোবরে এবং আরেকটি টিউব নভেম্বরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কালনার মধুমতি সেতুর নির্মাণ কাজ শেষ হবে এ মাসেই। এটি উদ্বোধন করা হবে অক্টোবরে, প্রধানমন্ত্রী যখনই সময় দেবেন, তখনই এটার উদ্বোধন হবে। মেট্রোরেলের ৯৪ ভাগ কাজ শেষ হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করা হবে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এটি মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করা হবে। এ ছাড়া ২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রো লাইন চালু হবে বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন বিশ্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম