ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি জাতীয় ঈদগাহ মাঠে

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২৪,  11:47 AM

news image

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি শেষ পর্যায়ে। চলছে বৈদ্যুতিক সংযোগ ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ। প্যান্ডেলের ভেতর ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের জামাত আদায় করতে পারবেন। নারী মুসল্লিদের জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। প্রতিবারের মতো এবছরও ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ মাঠে। পুরো ময়তানজুড়ে এখন প্রস্তুতির ব্যস্ততা।  মুসল্লিদের ঈদের জামাত আদায়ে রাখা হয়েছে চারটি প্রবেশ পথ। এরমধ্যে ভিআইপি ও নারীদের জন্য রাখা হয়েছে আলাদা দুটি গেইট। আর নামাজ শেষে আরও তিনটি পকেট গেইট খুলে দেয়া হবে বেরোনোর জন্য। গরম কমাতে ১ হাজার ফ্যানের ব্যবস্থাসহ ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য ব্যবহার করা হয়েছে ত্রিপল। এছাড়া দ্রুত পানি নির্গমনের জন্য রাখা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা। মঙ্গলবার মাঠের কাজ পুরোপুরি শেষ হওয়ার আশা করছেন শ্রমিকরা। একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি প্যান্ডেলের ভেতর ঈদের জামাত আদায় করতে পারবেন।  ঈদগাহের প্রস্তুতিতে রয়েছে নিরাপত্তার বিষয়টিও। চলছে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ। সুশৃঙ্খলভাবে ঈদের জামাত আয়োজনের লক্ষ্য সামনে রেখে থাকছে তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সূত্র : একুশে সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম