ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে নিরাপদ দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান নির্বাচনের আগে পদোন্নতি পেলেন পুলিশের ১৫৩ কর্মকর্তা ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের ৮১ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার ১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল মধ্যরাতে শুরু হচ্ছে মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি সাদিক কায়েমের

চলছে ইজতেমা, ইবাদত বয়ান জিকিরে মুখর তুরাগ তীর

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি, ২০২৫,  11:15 AM

news image

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে মাওলানা জুবায়েরের অনুসারীদের আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা চলছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই তিনদিনব্যাপী এই ধাপের দ্বিতীয় দিনের বয়ান শুরু হয়েছে। আগের দিন সোমবার বাদ ফজর পারস্পরিক আলোচনা মোজাকারার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ইজেতেমায় খিত্তায় খিত্তায় ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। চলছে দ্বীনের বয়ান ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আসকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও। যতটুকু দৃষ্টি তার সবটা জুড়ে তাঁবুতে ঢাকা। ধর্মপ্রাণ মুসুল্লিদের সঙ্গে এতে অংশ নেন তাবলীগ জামায়াতের মুরুব্বি, চিল্লার সাথীরা। মুসল্লিরা জানান, বৃহৎ এই ধর্মীয় জমায়েতে অংশ নেওয়ায় মজবুত হয় ঈমান। আল্লাহর একত্ব ও মুহাম্মদের নবুওয়তে ওপর বিশ্বাস স্থাপন সহজে কায়েম করা যায়। প্রথম পর্বের দ্বিতীয় ধাপে অংশ নিয়েছেন সারাদেশের অন্তত ২২ জেলার ধর্মপ্রাণ মানুষ। আগামীকাল আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্বের আয়োজন। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থিদের ইজতেমা। এদিকে ইজতেমা ময়দানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার এবং ড্রোনের মাধ্যমে পুরো ময়দান নজরদারিতে রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ময়দানজুড়ে পেট্রোলিং করছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শেষ হবে। এরপর আটদিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এর আগে, রোববার (২ ফেব্রুয়ারি) গভীর আকুতিপূর্ণ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি এবং বিশ্বের অর্ধশতাধিক দেশের মুসলমানরা আখেরি মোনাজাতে অংশ নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম