ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন: আপিল বিভাগ

#

২১ নভেম্বর, ২০২২,  11:37 AM

news image

চলচ্চিত্র শিল্পী সমিতির  সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন নিপুন আক্তার। হাইকোর্টের রায় স্থগিত করে সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেয়। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিপুন আক্তার। এফডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনার পরিকল্পনার কথা জানানও তিনি। এর আগে বেশ কয়েকবার মামলার শুনানির তারিখ পরিবর্তন হয়। এর আগে জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। পরবর্তীতে তা স্থগিত ও স্থিতিবস্থা দেয় চেম্বার জজ আদালত। তবে জায়েদ খানের আইনজীবী বলেন, এই স্টাটাসকো অনুযায়ী জায়েদ খান আপাতত দায়িত্ব পালন করে যেতে পারবেন। তবে নিপুনের আইনজীবী দাবি করেন, বিষয়টির ভুল ব্যাখ্যা করা হয়েছে। এছাড়া গত ২৪ ফেব্রুয়ারি নায়িকা নিপুন আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন চিত্রনায়ক জায়েদ খান। পরবর্তীতে নিপুনও জায়েদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম