ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে জাস্টিন ট্রুডো

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৬,  11:11 AM

news image

কানাডার রাজনীতির পরিচিত মুখ জাস্টিন ট্রুডো এবার আলোচনায় এসেছেন চলচ্চিত্র ও বিনোদন জগতের সঙ্গে সম্পৃক্ততার কারণে। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) রেড কার্পেটে উপস্থিত হয়ে দর্শক ও গণমাধ্যমের নজর কাড়েন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী।


টরন্টোর অন্যতম মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী, প্রযোজকসহ বিনোদন অঙ্গনের তারকারা অংশ নিচ্ছেন। তাদের সঙ্গে রেড কার্পেটে ট্রুডোর উপস্থিতিও উৎসবের অন্যতম আলোচিত বিষয় হয়ে ওঠে।


প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর ট্রুডোর নতুন কর্মজীবন নিয়েও আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি তিনি ‘হোপ অ্যান্ড হার্ড ওয়ার্ক’ নামে একটি মিডিয়া ও বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান চালুর ঘোষণা দিয়েছেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে চলচ্চিত্র ও বিনোদনধর্মী কনটেন্ট তৈরির পাশাপাশি সৃজনশীল শিল্পের সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর।


কানাডার রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা ট্রুডোর জন্য বিনোদন অঙ্গনে এই নতুন পদক্ষেপ সম্পূর্ণ ভিন্ন এক অধ্যায়ের সূচনা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর এবার প্রযোজনা ও মিডিয়া কার্যক্রমে তাঁর সম্পৃক্ততা কতটা বিস্তৃত হয়, সেদিকেই নজর রাখছেন দেশটির গণমাধ্যম ও বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টরা।


টিআইএফএফের রেড কার্পেটে ট্রুডোর উপস্থিতি তাই শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার ঘটনা নয়; রাজনীতির বাইরে তাঁর সম্ভাব্য নতুন ক্যারিয়ারেরও ইঙ্গিত দিচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম