ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

চরমোনাই মাহফিলে যাওয়ার পথে বাস উল্টে চালকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি, ২০২২,  11:58 AM

news image

ছবি : সংগৃহীত

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর চাঁদপুর রেলগেট এলাকায় মাহফিলগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।  এ ঘটনায় বাসের আরও ৮ যাত্রী আহত হয়েছেন। আহতদেৃর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সবার বাড়ি পাবনা সদর উপজেলার বিভিন্ন স্থানে। নিহত চালক নাজমুল (৩৫) রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার সিংড়া গ্রামে। রাব্বি নামের বাসটি পাবনা থেকে বরিশালের চরমোনাই পীরের মাহফিলে যাচ্ছিল। বুধবার রাত ১০টার দিকে পাবনা সদর থেকে বাসটি বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, ধারণা করা হচ্ছে বাসের চালক ঘুমিয়ে পড়েছিল। তখন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির চালক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের বেশ কয়েকজন যাত্রী। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম