ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

চমকে দিয়ে পাকিস্তানকে হারাল থাইল্যান্ড

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২২,  2:27 PM

news image

থাইল্যান্ডের মেয়েরা ভিন্ন ধাচের ক্রিকেট খেলে এমন কথা শোনা গিয়েছিল অনেক। কিন্তু দেখা মিলছিল না তার। পাকিস্তানের বিপক্ষে নিজেদের মেলে ধরল তারা। টুর্নামেন্টের সবচেয়ে বড় আপসেট ঘটিয়ে ফেলল থাইল্যান্ড। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে জিতেছে থাইল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট ১১৬ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাব দিতে নেমে ১ বল আগে জয় পায় থাইরা। টস জিতে ব্যাট করতে নেমে ২৫ রানের উদ্বোধনী জুটি পায় পাকিস্তান। ১৪ বলে ১৫ রান করে মুনিবা আলি আউট হলে ভেঙে যায় এই জুটি। আরেক উদ্বোধনী ব্যাটার সিধরা আমিন তুলে নেন হাফ সেঞ্চুরি। ৬৪ বলে ৫৬ রান করে রান আউট হন তিনি। তার বিদায়ের পর আর কোনো ব্যাটারই দলের হয়ে হাল ধরতে পারেননি। থাইদের পক্ষে ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন সুরনারিন টিপোচ। জবাব দিতে নেমে থাইদের পক্ষেই একাই হাল ধরেন নাত্থাকান চান্থাম। তাদের পক্ষে ৫ চার ও ২ ছক্কায় ৫১ বলে ৬১ রান করেন নাত্থাকান চান্থাম। ২৩ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন নারোইমাল চাওয়ী। পাকিস্তানের পক্ষে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট পান নিধা ধর, সমান উইকেট পেয়েছেন তুবা হাসানও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম