ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

চবির অবরোধ প্রত্যাহার করলো বিক্ষোভকারীরা

#

নিজস্ব প্রতিনিধি

০২ আগস্ট, ২০২২,  8:56 PM

news image

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর আশ্বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো ডাকা ছাত্রলীগের একাংশের অবরোধ প্রত্যাহার করে নিয়েছে বিক্ষোভকারীরা। সকাল থেকেই প্রধান ফটক অবরোধ করে তারা বিক্ষোভে নামেন। বিষয়টি নিশ্চিত করে বিক্ষোভকারী ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো. দেলোয়ার হোসেন বলেন, আমাদের নেতা যেহেতু এ বিষয়ে অবগত সেহেতু আমাদের চাওয়ার আর কিছু নাই। তিনি যেটা ভালো মনে করেন সেটাই আমরা মেনে নিব। পরবর্তীতে ঘোষিত কমিটিতে যদি আমরা নাও থাকি তাহলে আমরা আর আন্দোলন করব না। এ বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু বলেননি।  এদিকে সকাল থেকে আন্দোলন শুরু হলে, বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুল থেকে কোনো বাস শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। পাশাপাশি শাটল ট্রেনও বন্ধ ছিল।  উল্লেখ্য, সোমবার (২ আগস্ট)  রাত সাড়ে ১২টায় ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে কমিটি ঘোষণার আগেই শাখা ছাত্রলীগের ‘চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার’ (সিএফসি) গ্রুপের একাংশ গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করতে থাকে। গত রবিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সিএফসির একাংশের কর্মীরা তালা খুলে নিলে আরেক উপ-পক্ষ ‘বিজয়’ গ্রুপের অনুসারীরা আজ রাত ১টার দিকে আবার মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম