ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

চবিতে ছাত্রী যৌন নিপীড়নের মূলহোতাসহ গ্রেপ্তার ৪

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জুলাই, ২০২২,  4:11 PM

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী নিপীড়নের ঘটনায় মূলহোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২২ জুলাই) রাতভর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে ১১টায় প্রেস ব্রিফিংয়ে এ বিস্তারিত জানানো হবে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ঘটনার মূলহোতা মোহাম্মদ আজিমও রয়েছেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী। বাকি তিনজন বহিরাগত বলে জানা গেছে।  গত ১৭ জুলাই রাতে ক্যাম্পাসে এক ছাত্রীকে বন্ধুসহ তুলে নিয়ে যান এ চারজন। তারা ওই ছাত্রীর ওপর দু’ঘণ্টা ধরে যৌন নিপীড়ন চালান। ঘটনা প্রকাশ্যে এলে এর প্রতিবাদে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।  এরই মধ্যে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনা তদন্তে কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম