ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

চতুর্থ সন্তানের বাবা হলেন বেনজেমা

#

স্পোর্টস ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৩,  4:30 PM

news image

মাঠে দারুণ সময় কাটছে করিম বেনজেমার। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রেতে তার নৈপুণ্যে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে রিয়াল মাদ্রিদ। এই মাসেই তিনবার হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ফরাসি এই স্ট্রাইকার। এবার মাঠের বাইরেও বড় সুসংবাদ পেলেন তিনি। চতুর্থবারের মতো বাবা হয়েছেন ব্যালন ডি'অর জয়ী এই তারকা। গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেনজেমার বর্তমান সঙ্গিনী জর্দান ওজুনা সন্তানের জন্ম দিয়েছেন। এটাই এই তারকা দম্পতির প্রথম সন্তান। এর আগে আরও তিনবার বাবা হয়েছেন বেনজেমা। প্রথম সঙ্গিনী ক্লোয়ে ডি লাউনির ঘরে তার মেলিয়া (৮) ও নুরি (৩) নামে দুই কন্যাসন্তান রয়েছে। আর দ্বিতীয় সঙ্গিনী কোরা গাউথিয়া জন্ম দেন পুত্রসন্তান ইব্রাহীমের (৫)। সেমানা ম্যাগাজিন এক প্রতিবেনে জানিয়েছে, গত ২৬ এপ্রিল মাদ্রিদের একটি ক্লিনিকে ভর্তি হন ওজুনা। তার একদিন পর স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্মদান করেন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক এই মডেল। বর্তমানে মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছে। ৩৬ বছর বয়সী বেনজেমা ও তার বর্তমান সঙ্গিনী ওজুনা নিজেদের ঘরের খবর খুব একটা বাইরে যেতে দেন না। তাই লিঁওতে জন্মগ্রহণকারী আলজেরিয়ান বংশোদ্ভুত এই তারকা ফুটবলার পরিবারকে সবসময় মিডিয়া থেকে দূরে রাখতেই পছন্দ করেন। তবে সম্পর্কে থাকার খবরটিও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন তিনি। এই জুটিকে ২০২২ ব্যালন ডি'অরের মঞ্চে সর্বশেষ দেখা গিয়েছিল। সেবার বর্ষসেরা খেলোয়াড়ের এই পুরস্কার হাতে তোলার সময় বেনজেমার সঙ্গেই ছিলেন ওজুনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম