ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি দিপ্তীসহ গ্রেপ্তার ৪

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জানুয়ারি, ২০২৩,  11:16 AM

news image

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীসহ ৪ জনকে কুমিল্লার বিশ্বরোডের আলেখার চর মায়ামী হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা। তিনি বলেন, গত ১৬ জানুয়ারি বিএনপির বিক্ষোভ মিছিলের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি দিপ্তী। তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় পালিয়ে যাচ্ছিলেন। এ সময় কুমিল্লা পুলিশের সহযোগিতায় তাকে মায়ামী হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। চার জন গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, গ্রেপ্তারকৃত ৪ জনের মধ্যে দিপ্তীকে আমরা চট্টগ্রামে নিয়ে আসছি। বাকি ৩ জন হয়তো কুমিল্লার অন্য কোনো মামলার আসামি হবেন, কুমিল্লা জেলা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম