ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

চট্টগ্রাম টেস্ট: ১৮৮ রানে হারল টাইগাররা

#

ক্রীড়া প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২২,  10:41 AM

news image

চট্টগ্রাম টেস্টের ফল কী হবে, অনুমান করা গিয়েছিল আগের দিনই। পঞ্চম দিনে অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিকতার। মাঝে সাকিব আল হাসান কিছুক্ষণ মারমুখী হলেন, হাঁকালেন বাউন্ডারি। নিয়তি শেষ অবধি বাংলাদেশের জন্য থাকলো হারই। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ভারতের কাছে ১৮৮ রানে হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪০৪ রানে অলআউট হয় সফরকারীরা। এরপর নিজেদের প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ২ উইকেটে ২৫৮ রান করে ভারতের ইনিংস ঘোষণার পর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করে ৩২৪ রান। ৬ উইকেট হারিয়ে ২৭২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে বাংলাদেশ। তৃতীয় ওভারেই সিরাজের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান তিনি। ৪৮ বলে ১৩ রান করেন মিরাজ। সকালটা আদতে মাতিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। একের পর এক বাউন্ডারিতে ভারতীয় বোলারদের নাজেহাল করে ছাড়ছিলেন তিনি। হাফ সেঞ্চুরি পেরিয়েও ছুটেছেন বেশ অনেকটা দূর। ৬ চার ও সমান সংখ্যক ছক্কা ছিল সাকিবের ইনিংসে। কুলদ্বীপ যাদবের বলে বোল্ড হয়েই সাজঘরে ফেরত যান তিনি। ১০৮ বলে সাকিব করেন ৮৪ রান। তার বিদায়ের পর বাংলাদেশের অলআউট হওয়া ছিল কেবলই সময়ের ব্যাপার। সাকিব আউট হওয়ার পর কেবল ৪ রান যোগ করতে পারেন তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ। ভারতের পক্ষে ২০ ওভারে ৩ মেডেনসহ ৭৩ রান দিয়ে তিন উইকেট নেন কুলদ্বীপ। ৩২ ওভার ২ বল হাত ঘুরিয়ে ১০ মেডেনসহ ৭৭ রান দিয়ে চার উইকেট নেন অক্ষর প্যাটেল।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম