ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

চট্টগ্রাম টেস্ট: বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরু হতে বিলম্ব

#

স্পোর্টস ডেস্ক

১৮ মে, ২০২২,  10:21 AM

news image

চলতি চট্টগ্রাম টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। তবু প্রথম তিনদিন কোন বাধা ছাড়াই মাঠে গড়িয়েছে খেলা। অবশেষে চতুর্থ দিনে এসে বাগড়া দিলো বৃষ্টি, পিছিয়ে গেলো খেলা। সকাল থেকে দফায় দফায় বৃষ্টির কারণে আধঘণ্টা পিছিয়ে গেলো আজকের দিনের খেলা। বৃষ্টি থেমে গেলেও আউটফিল্ড ভেজা থাকায় সকাল ১০টার বদলে ১০টা ৩০ মিনিটে শুরু হবে আজকের দিনের খেলা। ম্যাচের তৃতীয় দিন শেষে পরিস্কারভাবেই চালকের আসনে বাংলাদেশ।

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৩৯৭ রানে। জবাবে এরই মধ্যে ৩ উইকেটে ৩১৮ রান করে ফেলেছে বাংলাদেশ। সফরকারীদের সংগ্রহ ছাড়িয়ে যেতে বাংলাদেশের প্রয়োজন আর ৭৯ রান। ক্র্যাম্প করে ১৩৩ রানের ইনিংস খেলে আহত অবসর হয়ে উঠে গিয়েছেন তামিম। তবে চতুর্থ উইকেটে খেলছেন ৪৩ রান করা মুশফিকুর রহিম ও ৫৪ রান করা লিটন দাস। আজ দারুণ এক মাইলফলক ছোঁয়ার সুযোগ মুশফিকের সামনে। মাত্র ১৫ রান করতে পারলেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মালিক হবেন তিনি। একই মাইলফলক ছুঁতে তামিমের প্রয়োজন ১৯ রান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম