ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

চট্টগ্রাম টেস্ট : টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৪,  11:17 AM

news image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। এবার সিরিজ বাঁচাতে দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অসুস্থতার কারণে লিটন দাস ও ইনজুরিতে বাদ পড়েছেন জাকের আলী। একাদশ থেকে বাদ পড়েছেন স্পিনার নাঈম হাসানও। এদের জায়গায় দলে এসেছেন মাহিদুল ইসলাম, জাকির হাসান, নাহিদ রানা।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অংকন (উইকেটরক্ষক), জাকির হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইন (ডব্লিউ), সেনুরান মুথুসামি, ওয়ায়ান মুল্ডার, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম