ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

চট্টগ্রামে নতুন করে ২১৭ জনের শরীরে করোনা শনাক্ত

#

নিজস্ব প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি, ২০২২,  10:46 AM

news image

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১০টি ল্যাবে ৩ হাজার ১২৩টি নমুনা পরীক্ষা করে ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে ১১১ জনই নগরীর বাসিন্দা। বাকি ১০৬ জনের মধ্যে লোহাগাড়ার ৪, সাতকানিয়ার ৯, বাঁশখালীর ৫, আনোয়ারার ৪, চন্দনাইশের ১১, পটিয়ার ১১, বোয়ালখালীর ৮, রাউজানের ৭, হাটহাজারীর ১২, ফটিকছড়ির ৯, মিরসরাইয়ের ১১, সীতাকুণ্ডের ৬ ও সন্দ্বীপ উপজেলার ১ জন রয়েছেন। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৫৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯০ হাজার ৬১১ জন। অন্যরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৬ জনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম