ঢাকা ১২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি পহেলা বৈশাখে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাট প্রতিমন্ত্রী মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

চট্টগ্রামে হেলে পড়েছে তিন তলা ভবন

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ডিসেম্বর, ২০২৩,  2:54 PM

news image

চট্টগ্রাম মহানগরীর একটি তিন তলা ভবন হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে ভবনের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুর রাজ্জাক বলেন, ‘আজ সকাল থেকে মহানগরীর পাহাড়তলী সরাইপাড়ায় ড্রেনের কাজ চলছিল। এ সময় হঠাৎ ওই তিন তলা ভবনটি হেলে পড়ে। এ ঘটনার পরই ভবনের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।’ এর আগে গত ২৫ নভেম্বর নগরীর অক্সিজেনের রউফাবাদ এলাকায় একটি চার তলা ভবন হেলে পড়ে। এ নিয়ে জেলা প্রশাসনের একটি তদন্ত কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম