ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম বহিরাগতদেরকে অবিলম্বে ঠাকুরগাঁও ছাড়ার নির্দেশ দুই মাস পর ফের বাংলাদেশে বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল একনেকের বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চোর ধরে গণপিটুনি, নিহত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা

#

নিজস্ব প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০২৬,  6:34 PM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনার দুই দিন পর মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে মামলাটি দায়ের করেন র‌্যাবের এক কর্মকতা। মামলায় ২৯ জনের নাম উল্লেখ ও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় এক নাম্বার আসামি করা হয়েছে ইয়াসিন নামে একজনকে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি। তিনি বলেন, এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। গত ১৯ জানুয়ারি বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযানের সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় র‌্যাব কর্মকর্তা মোতালেব নিহত ও চারজন আহত হন। পুলিশ, র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাটিতে দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে গড়ে উঠেছে হাজারো অবৈধ বসতি। দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় এলাকাটি পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত। প্রায় ৩ হাজার ১০০ একর আয়তনের এই এলাকার দখলকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা। টিলা কেটে গড়ে তোলা এ ঝুঁকিপূর্ণ বসতি পরিণত হয়েছে ‘দুর্ভেদ্য সাম্রাজ্যে’। এলাকাটি ঘিরে দীর্ঘদিন ধরে সংঘর্ষ, খুনোখুনি ও সন্ত্রাসী তৎপরতা চললেও বারবার প্রশাসনের অভিযান হামলার মুখে পড়ছে। ফলে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলে। সর্বশেষ গত সোমবার ঘটে আরেকটি ঘটনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম