ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

চট্টগ্রামে বিএনপির নেতাকর্মীদের হাতাহাতিতে ভেঙে পড়ল সমাবেশের মঞ্চ

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২২,  3:13 PM

news image

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য চলাকালে মঞ্চে দাঁড়ানো নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। এসময় মঞ্চ ভেঙে পড়ে যান নেতাকর্মীরা। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। পরে বক্তব্য সংক্ষিপ্ত করে সমাবেশ শেষ করা হয়। বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ওমিক্রনের কথা বলে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়ে সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না।

আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে কর্ণফুলী সিডিএ আবাসিক মাঠে মিছিল নিয়ে সকাল থেকেই সমবেত হতে শুরু করে নেতাকর্মীরা। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম