ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত’ চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন জামায়াত ও আওয়ামী লীগের যৌথ চক্রান্তে শ্রমিক আন্দোলন: রাশেদ খাঁন আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুলের শুনানি আগামীকাল শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ

চট্টগ্রামে বাস দুর্ঘটনায় শিল্প পুলিশের ১৫ সদস্য আহত

#

নিজস্ব প্রতিনিধি

২১ মে, ২০২২,  8:55 PM

news image

চট্টগ্রামের পাহাড়তলীতে বাস দুর্ঘটনায় শিল্প পুলিশের ১৫ সদস্য আহত হয়েছেন। আহত সবাইকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা কিছুটা গুরুতর বলে জানান দায়িত্বরত চিকিৎসক। চট্টগ্রামে বাস দুর্ঘটনায় শিল্প পুলিশের ১৫ সদস্য আহত ফেরদৌস লিপি শনিবার (২১ মে) সকাল ৯টায় নগরীর সাগরিকা রোডে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা জানান, উত্তর কাট্টলীর পুলিশ লাইনে প্যারেড শেষ করে ফেরার সময় নগরীর সাগরিকা রোডে দুটি বাসে বসে অপেক্ষা করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় ১১ নম্বর রুটের একটি সিটি সার্ভিস বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডিভাইডারে ধাক্কা দেয়, তারপর সজোরে এসে ধাক্কা দেয় পুলিশের বাসে।

এ সময় বাসের ভেতরে থাকা ১৫ পুলিশ সদস্য আহত হন। আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, পরবর্তী সময়ে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়। ঘটনার পরই আহত পুলিশ সদস্যদের দেখতে মেডিকেলে আসেন সিএমপির কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এ সময় তিনি চিকিৎসার বিভিন্ন খোঁজখবর নেন। কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্যের অবস্থা কিছুটা গুরুতর। তবে তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা সিএমপির পক্ষ থেকে নেওয়া হচ্ছে। চিকিৎসার সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এ ছাড়া ধাক্কা দেওয়া ১১ নম্বর রুটের বাসটি জব্দ করা গেলেও চালক পলাতক বলে জানান কমিশনার। গুরুতর আহতদের সম্পর্কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এস এম নোমান খালেদ চৌধুরী জানান, গুরুতর দুজনকে চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে সিটি স্ক্যান করতে দেওয়া হয়েছে। রিপোর্ট দেখে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অন্যজনকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম