ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

চট্টগ্রামে বাইক দুর্ঘটনায় বান্ধবীসহ ছাত্রলীগ নেতার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২২ আগস্ট, ২০২৩,  12:06 PM

news image

চট্টগ্রামের লালখানবাজার মুরাদপুর আখতারুজ্জামান ফ্লাইওভারে পাথরবাহী মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় বান্ধবীসহ ছাত্রলীগের নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আশেক এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ওই ফ্লাইওভারে মুরাদপুরমুখী জিইসি মোড় অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি দারোগাহাট শাহেদ পাড়ার ইউনুস মোল্লার ছেলে মো. ইমরান প্রকাশ ইফতি (২৩) ও কক্সবাজার জেলার চকরিয়া থানার গোয়াখালী ১নং ওয়ার্ডের রাসেল চৌধুরীর মেয়ে নাহিদা সুলতানা (২১)। জানা গেছে, নাহিদা ছাত্রলীগ নেতা ইমরানের বান্ধবী। তারা বাইকার গ্রুপ। বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। সোমবার রাতে খুলশী থানার ওয়াসা এবং জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে ফ্লাইওভারে মোটরসাইকেল ও ট্রাকের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি মো. তাহসিন জানান, ইমরান সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও নাহিদা একই কলেজের শিক্ষার্থী। উপপরিদর্শক নুরুল আশেক জানান, সোমবার রাতে জিইসি মোড় ফ্লাইওভারে দুর্ঘটনায় আহত তরুণ-তরুণীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম