ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জুলাই, ২০২৬,  12:57 PM

news image

চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছে। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক স্থানীয় বন্যাকবলিত জনগণের মাঝে ত্রাণ বিতরণ (ছবি: আইএসপিআর)। আইএসপিআর জানায়, চন্দনাইশ উপজেলা ও লোহাগড়া উপজেলায় বন্যাকবিলত স্থানসমূহে অসামরিক প্রশাসনকে ত্রাণ কার্যক্রম পরিচালনায় ছিলো ১০ পদাতিক ডিভিশন।  এছাড়া পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক স্থানীয় বন্যাকবলিত জনগণের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনী কর্তৃক স্থানীয় বন্যাকবলিত জনগণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম