ঢাকা ০৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি সরকারি চাকরিজীবীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা ইরানে নতুন করে ইসরায়েলের হামলা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন পল কাপুর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলে আমরা দ্রুত বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করতে চাই- ডিএনসিসি প্রশাসক মশক নিধনে ডিএসসিসির বিজ্ঞ মেজিস্ট্রেট বিশেষ অভিযান পরিচালনা ৬ দফা বাড়ানোর পর অবশেষে সোনার দামে সুখবর আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে

চট্টগ্রামে ফের বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা

#

নিজস্ব প্রতিনিধি

১০ অক্টোবর, ২০২২,  1:02 PM

news image

চট্টগ্রামে একদিনে নতুন করে ৪৬ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ২৭ দশমিক ২১ শতাংশ। সোমবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (৯ অক্টোবর) চট্টগ্রামে ১৬ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনাক্তের হার ২৭ দশমিক ২১ শতাংশ। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৪ হাজার ১৯৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের। এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, ১১টি ল্যাবে ১৬৯টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯ জন নগরের বাসিন্দা। বাকি ১৭ জনের মধ্যে দুজন বোয়ালখালী, একজন রাঙ্গুনিয়া, পাঁচজন হাটহাজারী, একজন সাতকানিয়া, একজন বাঁশখালী, একজন আনোয়ারা, একজন পটিয়া ও পাঁচজন মিরসরাই উপজেলার বাসিন্দা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম