ঢাকা ০৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
জামিনে মুক্ত হয়ে ফের হত্যার হুমকির অভিযোগ, আশুলিয়ায় উত্তেজনা চলতি মাসজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা বিশ্বে ইন্টারনেটের গতি ও সেবার মানে তলানির দিকে বাংলাদেশ চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর রাজধানীতে জামাইয়ের হাতে স্ত্রী-শাশুড়ি খুন ১০ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০২ আগস্ট, ২০২৬,  4:48 PM

news image

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই মসজিদের খতিব ও মুয়াজ্জিননিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৫)। তিনি উপজেলার ইছাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ওলামাদলের সভাপতির দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিনি ওই এলাকার দরগাহ পাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব। অপরজন একই মসজিদের মুয়াজ্জিন একই এলাকার প্রয়াত খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, খতিব এবং মুয়াজ্জিন মোটরসাইকেলে করে ফেরার পথে জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন জানতে চাইলে বলেন, ‘মাওলানা জয়নাল আবেদীন ও একি মসজিদের মুয়াজ্জিন মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে নিহত হয়েছে শুনেছি। এ খবর অত্যন্ত হৃদয়বিদারক। তারা আল্লাহর ঘর মসজিদের কাজে আমার কাছে আসার পথে মৃত্যু হয়েছে। আল্লাহ তাদের একসঙ্গে যেন জান্নাতে স্থান করে দেন এ দোয়া করি। আমি তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি জানাই।’ 

চট্টগ্রাম উত্তরজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জমির উদ্দিন জানান, মাওলানা জয়নাল আবেদীন ইছাখালী ইউনিয়নের চর শরৎ ওয়ার্ড ওলামাদলের আহ্বায়ক। তিনি ইমামদের সরকারি ভাতা সংক্রান্ত কাজে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিনের সঙ্গে দেখা করতে মুয়াজ্জিনসহ মোটরসাইকেলে বারইয়ারহাট যাচ্ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আমরা তার পরিবারের প্রতি সহানুভূতি জানাই। আল্লাহর কাছে তাদের জন্য জান্নাত কামনা করছি।’ 

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাফায়াত হোসেন বলেন, ‘দুর্ঘটনায় আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। বিষয়টি পুলিশ ও স্বজনদের জানানো হয়েছে।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখান থেকে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম