ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুলাই, ২০২৬,  11:38 AM

news image

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় টানা ভারী বৃষ্টিতে পাহাড়ধসে রেনু আক্তার (৫৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।  মঙ্গলবার (৭ জুলাই) বিকেল দিকে উপজেলার ইছাখালী গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, টানা বৃষ্টির কারণে পাহাড়ের একটি অংশ ধসে একটি বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা রেনু আক্তার ঘটনাস্থলেই মারা যান। এসময় আরও দুজন আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এদিকে টানা বর্ষণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছে প্রশাসন। মাইকিং করে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। পাহাড় ধসের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম