ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

চট্টগ্রামে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জুন, ২০২২,  10:18 AM

news image

চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পাহাড় ধসের পৃথক ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত ১টার দিকে আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও রাত ৩টার দিকে ফয়েস লেকের বিজয় নগর এলাকায় পৃথক এ ঘটনা ঘটে। চারজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়ারিশ। তিনি বলেন, রাত ১টার দিকে চট্টগ্রামের আকবর শাহ থানার ১ নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। শাহিনুর আক্তার (২৬) ও মাইনুল আক্তার (২৪) নামে দুইজনকে মৃত ঘোষণা করেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক। তারা ভাইবোন। তাদের বাবা ফজল হক (৭০) ও মা মোশারা বেগম (৬৫) চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরপর রাত ৩টার দিকে আকবর শাহ থানার ফয়েস লেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লিটন ( ২৩) ও ইমন (১৪) নামে দু'জনের মরদেহ উদ্ধার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম