ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০২৬,  11:21 AM

news image

চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট বাংলাবাজার এলাকার এসআরবি স্টেশনে পরিত্যক্ত একটি ট্রেনের দুই বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুইটি প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোনায়েম বিল্লাহ বলেন, খালি ওই বগিগুলোর ভেতরে আগুন লাগে। বগিগুলোর ভেতরে তেমন আসবাব ছিল না। আগুনে দুটি বগির আংশিক পুড়ে গেছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। পরিত্যক্ত বগিগুলোতে মাদকসেবীরা আড্ডা দিত বলে স্থানীয়রা তাদের বলেছেন।  তিনি আরও বলেন, আগুনে হতাহতের ঘটনা নেই এবং ক্ষয়ক্ষতি তদন্তের পর জানা যাবে। রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, ব্যবহার উপযোগী না হওয়ায় বগিগুলো বাংলাবাজার রেললাইনে রাখা ছিল। আগুনে দুটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম