ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

চট্টগ্রামে নতুন করে ১ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৭

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  10:59 AM

news image

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯৭ জন। ৩ হাজার ২৪০টি নমুনা পরীক্ষা করে ৩৯৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার তুলনায় ১২ দশমিক ২৫ শতাংশ। এদিন করোনায় ১ জন মারা গেছেন। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ২৬৩ জন নগরের ও ১৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৯৭৩ জন। এর মধ্যে নগরের ৯০ হাজার ২২৫ জন এবং উপজেলার ৩৩ হাজার ৭১৮ জন। এ ছাড়া মোট মারা যাওয়া ১ হাজার ৩৬০ জনের মধ্যে ৭৩৪ জন নগরের এবং ৬২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম