ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ২২জন

#

নিজস্ব প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর, ২০২২,  4:24 PM

news image

চট্টগ্রাম ব্যুরোঃ সারাদেশের মতো চট্টগ্রামেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন।বুধবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হলেও এখন পরিস্থিতি খারাপের পর্যায়ে যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী  আমাদেরকে জানান,ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে আমরা প্রস্তুত আছি। সিটি কর্পোরেশন এলাকার পাশাপাশি উপজেলা পর্যায়েও ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে।তবে আশার বিষয় হলো, নির্দিষ্ট এলাকাভিত্তিক  রোগীর সংখ্যা খুবই কম। তারপরও সচেতন থাকতে হবে।এদিকে, ডেঙ্গু আক্রান্ত ২২ জনের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৯ জন, জেনারেল হাসপাতালে ১ জন, উপজেলা পর্যায়ে ১ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১২ জন। চমেক হাসপাতালের উপ–পরিচালক ডা. অংসুইপ্রু মারমা বলেন, হাসপাতালে এখন পর্যন্ত ২৬ জন রোগী ভর্তি আছে। গত ২৪ ঘণ্টায় ৯ জন ভর্তি হয়েছে। ডেঙ্গুর চিকিৎসায় হাসপাতালে পর্যাপ্ত বেডের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া হাসপাতালের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, চট্টগ্রামে এখন পর্যন্ত ২৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম