ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার দেশে স্বর্ণের দামে বড় ধস যে কারণে নিয়ন্ত্রণে আসছে না হাম শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ডিজেলচালিত গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার

#

নিজস্ব প্রতিনিধি

০৬ আগস্ট, ২০২২,  2:42 PM

news image

ভাড়া সমন্বয়ের দাবিতে চট্টগ্রামে গণপরিবহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে, সকাল থেকে ডিজেলচালিত বাস বন্ধ ছিলো চট্টগ্রাম মহানগরীতে, তবে রাস্তায় চলতে দেখা গেছে গ্যাসচালিত বাস। ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। নতুন দাম কার্যকর হয়েছে শুক্রবার রাত ১২টা থেকে। প্রজ্ঞাপন অনুযায়ী লিটারে ডিজেল ৩৪ টাকা, পেট্রোল ৪৪ এবং অকটেনের দাম বেড়েছে ৪৬ টাকা। প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্টোলের দাম ১৩০ টাকা। এদিকে জ্বালানির তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের খবরে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গার তেলের পাম্পে ভিড় করেন যানবাহনের চালকরা। সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অনেক বেশি। তাই সমন্বয় জরুরি ছিল দেশেও। আর সে বিষয়টি সামনে রেখেই ভোক্তা পর্যায় পুনঃনির্ধারণ করা হয়েছে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম