ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার দেশে স্বর্ণের দামে বড় ধস যে কারণে নিয়ন্ত্রণে আসছে না হাম শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১২ যাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জুলাই, ২০২২,  4:09 PM

news image

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১২ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। শুক্রবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে মিসরাই বড়তাকিয়া রেলস্টেশনের কাছে খৈয়াছড়া ঝরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন ও পর্যটকবাহী মাইক্রোবাসের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন ও হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, রেললাইন পার হওয়ার সময় মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে ট্রেন প্রায় এক কিলোমিটার সামনে নিয়ে যায়। মাইক্রোবাসের যাত্রীরা খৈয়াছড়া ঝরনা দেখতে আসছিলেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলে ১১ জন মারা যান। হাসপাতালে নেওয়া সময় আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। হতাহতদের বাড়ি হাটহাজারীর আমানবাজার এলাকায় বলে জানা গেছে। রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটি ছিল ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী।  রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সময় লাইনে উঠে যায় মাইক্রোবাসটি। এ সময় ইঞ্জিনের ধাক্কায় মাইক্রোবাসটি কিছু দূর চলে যায়। লেবেল ক্রসিংয়ের বাঁশ ঠেলে মাইক্রোবাসটি লাইনে ওঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, এ ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম