ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

চট্টগ্রামে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

৩০ মার্চ, ২০২৪,  10:42 AM

news image

প্রথম ম্যাচ হেরে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজে সমতা ফেরাতে জয়ের বিকল্প নেই এই ম্যাচে। এমন সমীকরণ নিয়ে চট্টগ্রামে টস হেরে আগে ফিল্ডিং করতে হবে বাংলাদেশকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। এর আগে সিলেটে প্রথম টেস্টে ৩২৮ রানের হারে সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে নাজমুল হোসেনের দল। বাংলাদেশের হয়ে টেস্টে এই ম্যাচ দিয়ে অভিষিক্ত হচ্ছেন পেসার হাসান মাহমুদ। এর আগে ২২টি ওয়ানডে ও ১৭টি টি–টোয়েন্টি খেলেছেন হাসান। দলে ফিরেছেন সাকিব আল হাসান। দল থেকে বাদ পড়েছেন নাহিদ রানা ও শরীফুল ইসলাম। টসের সময় হাসানের অভিষেকের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল

মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম