ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

চট্টগ্রামে গুদাম থেকে বিপুল পরিমান টিসিবির পণ্য জব্দ, ডিলারসহ আটক ৩

#

নিজস্ব প্রতিনিধি

২২ মার্চ, ২০২২,  4:24 PM

news image

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে টিসিবির পণ্য মজুদ করার অভিযোগে মো. রাশেদ নামে টিসিবির এক ডিলারসহ ৩ জনকে আটক করেছে র‍্যাব। এ সময় মজুদ করে রাখা ২ হাজার লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি চিনি এবং ৫০০ কেজি ডাল জব্দ করা হয়েছে।  মঙ্গলবার (২২ মার্চ) ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত সিমেন্ট ক্রসিং এলাকায় মো. রাশেদের গুদামে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। তিনি বলেন,

গোপন সংবাদ পেয়ে গুদামে অভিযান চালিয়ে এসব ডাল, চিনি, তেল পেয়েছি। কেন গুদামে রাখা হয়েছিল তার খোঁজখবর নেওয়া হচ্ছে। ডিলার রাশেদসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তিনি আরও বলেন, একই ‍গুদাম থেকে বিপুল পরিমাণ চালও জব্দ করা হয়েছে। সেগুলো টিসিবি থেকে বরাদ্দ করা চাল কি না খতিয়ে দেখা হচ্ছে। র‍্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি রাশেদ এসব পণ্য নিয়ে আরেকজনের কাছে বিক্রি করতেন। এছাড়া টিসিবির দুই লিটারের সয়াবিন তেলের বোতল খুলে খোলাবাজারে বিক্রি করা হতো। সূত্র: ঢাকা পোস্ট 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম